• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৯    ঢাকা সময়: ০২:২৯

৫ লাখ টাকার জন্য প্রথম অভিনয় জানালেন রাকুল প্রীত সিং

  • বিনোদন       
  • ২৬ জুলাই, ২০২৬       
  •       
  • ০০:২৬:৫৭

দেশকন্ঠ   অনলাইন : বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এখন ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ। দক্ষিণী সিনেমা থেকে বলিউড-দুই অঙ্গনেই সমান সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। তবে অভিনয়ে তার যাত্রার শুরুটা ছিল একেবারেই ভিন্ন কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা গল্পই শোনালেন এই অভিনেত্রী।
 
রাকুল জানান, ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন বা পরিকল্পনা ছিল না তার। কলেজে পড়ার সময় হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। সেই ছবির জন্য তাকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয়। একজন কলেজছাত্রীর কাছে এত বড় অংকের অর্থ ছিল অবিশ্বাস্য। তাই মূলত টাকার জন্যই তিনি অভিনয়ের প্রস্তাবে রাজি হন।
 
অভিনেত্রীর ভাষ্য, সে সময় তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।তবে প্রথম সিনেমার কাজ শেষ হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় রাকুলের। এরপর একের পর এক নতুন ছবির প্রস্তাব আসতে থাকে। ধীরে ধীরে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। পরে বলিউডেও সফলভাবে জায়গা করে নেন।
 
রাকুল বলেন, শুধু অর্থের জন্য নেওয়া একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে অভিনয় জগতে আসার কোনো ইচ্ছাই ছিল না, সেখানেই আজ তিনি প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।বর্তমানে বলিউড ও দক্ষিণী- দুই চলচ্চিত্র শিল্পেই ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। তার এই স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।