• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৪৪    ঢাকা সময়: ২৩:৪৪

২০২৭ নারী বিশ্বকাপ মারাকানায় বিশ্বকাপের ফাইনাল

  • ক্রীড়া       
  • ২০ আগস্ট, ২০২৬       
  •       
  • ২২:২৪:৫৭

দেশকন্ঠ  অনলাইন : প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকায়। বিশ্বকাপের আসরটি বসবে ব্রাজিলে। আগামী বছরের জুনে। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা। শুরু এবং শেষ একই ভেন্যুতে। সেই ভেন্যু হচ্ছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম।
 
লাতিন আমেরিকায় হতে যাওয়া প্রথম বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে খেলবে ব্রাজিল। ফিরতি মাস জুলাইয়ের ২৫ তারিখ হবে ফাইনাল। বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই।ব্রাজিলের দুঃখ হিসেবে পরিচিত স্টেডিয়ামটি। কারণ, ১৯৫০ পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়।
 
 ব্রাজিলের ৮ শহরে হবে বিশ্বকাপ। প্রতি শহরে কমপক্ষে গ্রুপ পর্বের ৭টি এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ হবে। শহরগুলো হচ্ছে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলো। এর মধ্যে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদরে শেষ ১৬ ম্যাচ হবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ হবে সাও পাওলো এবং রিওতে।
 
চূড়ান্ত সূচি চলতি বছরের শেষে প্রকাশিত হবে। নারী বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ পুরুষ বিশ্বকাপেও তারাই চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া ৯ বারের আসরে সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের মেয়েদের। অথচ সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন সেলেসাওদের ছেলেরা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।