• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:৩৫    ঢাকা সময়: ০৩:৩৫

রাশমিকার পছন্দ

  • বিনোদন       
  • ২৯ আগস্ট, ২০২৬       
  •       
  • ০০:০৯:৩০

দেশকন্ঠ  অনলাইন : বর্তমান সময়ে বলিউডে দর্শক ক্রেজের দৌড়ে শীর্ষে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দর্শক ভালোবাসায় ধন্য এ অভিনেত্রীর নানা বিষয়ে পছন্দের ক্ষেত্রে রয়েছে স্বাতন্ত্র্যবোধ। যেমন ফ্যাশনের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দেন রাশমিকা।ক্রপড টি-শার্ট, ঢিলেঢালা কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের সঙ্গে ক্যাপ ও কম গয়না এ ধরনের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
 
বিশেষ করে প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যেন সহজে চলাফেরা করা যায়। রাশমিকা বলেন, ‘আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’ 
 
তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে। এ ছাড়া ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন এ অভিনেত্রী। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া। তিনি সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম-এ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিই।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।