• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২১:২৯    ঢাকা সময়: ০৭:২৯

ম্যারাথনে অজেয় সেবাস্তিয়ান এবার গড়লেন নতুন ইতিহাস

  • ক্রীড়া       
  • ২৬ এপ্রিল, ২০২৬       
  • ১৬৫
  •       
  • ২৩:১৬:৫৫

দেশকন্ঠ   অনলাইন : ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে। তিনি এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে লন্ডন ম্যারাথন জিতেছেন।এর মধ্য দিয়ে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া প্রথম পুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন সেবাস্তিয়ান। আজ তিনি তার প্রয়াত স্বদেশি কেলভিন কিপটামের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
 
কিপটাম ২০২৩ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ৩১ বছর বয়সী সেবাস্তিয়ান সাওয়ে জীবনে কোনো দিন ম্যারাথনে হারেননি। লন্ডন ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ পথের বেশিরভাগ সময়জুড়ে ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা সেবাস্তিয়ানের ঠিক পেছনেই ছিলেন।শেষ পর্যায়ে এসে তিনি আরেকটু পিছিয়ে পড়েন। 

ম্যারাথনে নিজের অভিষেকেই ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন কেজেলচা। উগান্ডার জ্যাকব কিপ্লিমো ২ ঘণ্টা ২ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।ইতিহাস গড়ার পর সেবাস্তিয়ান বলেছেন, আমরা দৌড়টা ভালোভাবে শুরু করেছিলাম এবং দৌড়ের শেষ দিকে নিজেকে আরো শক্তিশালী মনে হচ্ছিল।অবশেষে, ফিনিশিং লাইনে পৌঁছে আমি সময় দেখি এবং খুব রোমাঞ্চিত হয়ে পড়ি।’ 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।